শিরোনাম
ঢাকা অফিস : | ০১:০৯ পিএম, ২০২২-০১-১৫
করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বছরের প্রথম বিধিনিষেধের মধ্যে বাসে প্রতি আসনে এবং ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন শুরু হয়েছে।
সরকারি বিধিনিষেধ গত ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হলেও গণপরিবহনের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে শনিবার।
বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার কথা থাকলেও বাসের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ সব শতভাগ চালু রেখে পরিবহন সংকট যেন না হয় সেজন্য বিআরটিসি থেকে যত আসন তত যাত্রী নিয়ে বাস চলবে বলে জানানো হয়েছে।
এক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে শতভাগ অনুসরণ করা হবে বলে জানিয়েছেন এনায়েতুল্লাহ।
গত ১০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
তবে চালক ও সহকারীদের বেশিরভাগই ভ্যাকসিন নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের জন্য স্পট রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited